মাছের কালিয়া নামটা আমাদের কাছে পরিচিত হলেও এর স্বাদ অথবা রেসিপির সাথে আমরা অনেকেই পরিচিত নই। তাই রান্নাবাড়ির বিশেষ আয়োজন, ঐতিহ্যবাহী মাছের কালিয়ার রেসিপি। চলুন দেখে নেয়া যাক রেসিপিটি …।
মাছের কালিয়া রান্নার উপকরণঃ
১. রুই বা কাতলা মাছ (ছোট টুকরো করে কাটা) – ৫০০ গ্রাম
২. টকদই – ১ কাপ
৩. পেঁয়াজ কুচি – ২/৩টি
৪. রসুন বাটা – ১ চা চামচ
৫. জিরা বাটা – ১ চা চামচ
৬. আদা বাটা – আধা চা চামচ
৭. ধনিয়া গুড়া – ১ চা চামচ
৮. মরিচ গুড়া – দেড় চা চামচ
৯. কিশমিশ – ৮/১০টি
১০. এলাচ – ২টি
১১. দারুচিনি – ২ টুকরো
১২. তেজপাতা – ১টি (বড়)
১৩. তেল – ১ কাপ
১৪. লবণ – স্বাদ অনুযায়ী
মাছের কালিয়া রান্নার রেসিপিঃ
মাছ ভালো করে ধুয়ে নিতে হবে। একটা পাত্রে মাছের সাথে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, ধনিয়া গুড়া, মরিচ গুড়া, টকদই এবং লবণ দিয়ে মাখিয়ে ১০/১৫ মিনিট রেখে দিতে হবে। এবার অন্য একটি কড়াইয়ে তেল গরম হতে দিতে হবে। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। এবার পেয়াজের সাথে এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেয়াজগুলো হালকা বাদামী রং হলে এর মধ্যে মাখানো মাছগুলো ঢেলে দিতে হবে। কিশমিশ গুলো ছড়িয়ে দিয়ে হালকা ভাবে নেড়ে চুলার জ্বাল কমিয়ে দিতে হবে।
৫-৭ মিনিট পর শুকিয়ে গেলে পরিমাণমতো পানি দিতে হবে ঝোলের জন্য। ১০-১৫ মিনিট পর তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিতে হবে। চাইলে নামানোর ৫ মিনিট আগে কয়েকটা কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে ঢেকে দিতে পারেন। তাতে একটা সুন্দর ঝাল ঝাল ফ্লেভার আসবে।
গরম ভাতের সাথে পরিবেশন করুন মজার স্বাদের মাছের কালিয়া।
In English:
Although the name of the fish Kalia is familiar to us, many of us are unfamiliar with its taste or recipe. Hence the Rannabari’s special arrangement, the traditional fish kaliya recipe. Let’s have a look at the recipe…
Materials needed to cook fish kalia:
1. Rui or Katla fish (cut into small pieces) – 500 gms
2. Yogurt – 1 cup
3. Chopped onions – 2/3 pcs
4. Garlic paste – 1 tsp
5. Cumin paste – 1 tsp
6. Ginger paste – half tsp
7. Coriander powder – 1 tsp
8. Chilli powder – one and a half tsp
9. Raisins – 8/10 pcs
10. Cardamom – 2 pcs
11. Cinnamon – 2 pcs
12. Bay leaf – 1 pc (large)
13. Oil – 1 cup
14. Salt – as per taste
Recipe of fish kalia:
Fish should be washed well. Mix the fish with garlic paste, cumin paste, ginger paste, coriander powder, chilli powder, yogurt and salt and keep it for 10/15 minutes. Now heat the oil in another pan. When the oil is hot, add chopped onions and stir it. Now fry the onion well with cardamom, cinnamon and bay leaves. When the onions are light brown in color, add the fish and raisins. Stir lightly and reduce the flame of the stove.
After 5-7 minutes, water should be added to the broth if it dries up. After 10-15 minutes, if the oil floats to the top, it should be taken down.
If you want, you can sprinkle some green chillies and cover it for 5 minutes before taking down. It will give a nice spicy flavour.
Serve with hot rice with delicious fish kalia.
